স্বাধীনতার পর থেকেই যেমন ক্রমাগত দেশের সার্বিক উন্নয়ন হয়ে আসছে তেমনি সময়ের সঙ্গে সঙ্গেই আমাদের দেশীয় পণ্যের মান ও চাহিদা বেড়েই চলছে। মুক্তচিন্তার অধিকারী হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশীয় সংস্কৃতি আপন করে পেয়েছি এই স্বাধীনতার মাধ্যমে । তাই আসুন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীনভাবে দেশীয় পণ্য ব্যবহার করি এবং দেশকে নিয়ে যাই উন্নয়নের শিখরে। গুণে ও মানে অনন্য, কৃষ্টির দেশীয় পণ্য ব্যবহার করে হন ধন্য।
৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৫ মার্চ থেকে শুরু হয়েছে বাগডুম ডটকম-এর সকল দেশীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। এখানে আপনি পাচ্ছেন কৃষ্টি বাই বাগডুম-এর নিজস্ব ডিজাইনকৃত ছেলেদের শার্ট, পাঞ্জাবি, মেয়েদের কুর্তি, টিউনিক, সার্গস, ক্যাপ্স, সালোয়ার-কামিজ, শাড়িসহ হাতের তৈরি ঘর সাজানোর আকর্ষণীয় শো-পিস যা আপনার ঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিবে। কৃষ্টির সকল পণ্য গ্রাম-বাংলার মহিলা উদ্যোক্তাদের হাতে তৈরি। বিশেষ এই অফার চলবে আগামী ২৬শে মার্চ পর্যন্ত। অর্ডার করুন আপনার পছন্দের সব দেশীয় পণ্য আর উপভোগ করুন স্বাধীনতা দিবসে বাগডুম ডট কম এর বিশেষ অফার।
গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের তৈরি পণ্য সারাদেশের মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য বাগডুম ডটকম তৈরি করেছে দেশের প্রথম অনলাইন মার্কেট প্লেস, যেখানে গ্রামীণ মহিলা কারিগররা পাচ্ছে ন্যায্যমূল্য আর দেশের মানুষ পাচ্ছে মানসম্মত পণ্য। ১০০ শতাংশ খাঁটি কাঁচামাল হতে তৈরি আধুনিক ও মানসম্পন্ন এসব পণ্যের মধ্যে বাস্কেট, শতরঞ্জি এবং রাগস, কুশন কভার, টেবিল রানার/প্লেসমেন্ট, হোম ডেকোর, শো-পিস বেডশিট এবং নকশিকাঁথা অন্যতম, যার মাধ্যমে তারা তাদের শিল্পশৈলী ও কারুকার্য ফুটিয়ে তোলে। গ্রামীণ নারীদের এই তৈরি শিল্প খুব সহজেই পাবেন আপনার হাতের পাশে বাগডুম ডটকম-এ।
