দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে। যে কোনো দুর্যোগ জানমালের ক্ষয়ক্ষতি করে থাকে। ক্ষয়ক্ষতি যাতে ব্যাপক হারে না হয় সেজন্য ধৈর্যর সঙ্গে একত্রিতভাবে তা মোকাবিলা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের ভুলের জন্য সৃষ্ট দুর্যোগ যাতে সহজেই মোকাবিলা করা যায় সেজন্য বর্তমান সরকার কাজ করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় বাংলাদেশ আজ যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম। মঙ্গলবার সকালে উপজেলার চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এসব কথা বলেন। এ সময় ভাঙ্গা দমকল বাহিনীর কৃত্রিম দুর্যোগ মহড়া দেখে তিনি আরো বলেন, সচেতন হওয়া এবং সতর্ক হওয়ার বিষয়ে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা প্রদান করতে শিক্ষকদের প্রতি আহ্বান করেন। এ সময় চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের জন্য প্যাকেট দুধ উপহার দেন এমপি নিক্সন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল মুন্সি আসলাম, উপজেলা প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, ভাঙ্গা ফায়ার সার্ভিস ইনচার্জ কর্মকর্তা সজিব আহমেদ, চান্দ্রা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুইয়া প্রমুখ।
