বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উপ-উপাচার্য পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।
জানা যায়, বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, জনসংযোগ দপ্তরের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১১ বছর পর প্রথম উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হলো। এর আগে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল।
