সাংবাদিক আহসান হামিদের ইন্তেকাল

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১২

বিশিষ্ট সাংবাদিক আহসান হামিদ (৬৮) আর নেই। তিনি গতকাল মঙ্গলবার রাজধানীর মীরপুর আল হেলাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। আহসান হামিদ দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গতকাল বাদ আসর মীরপুরের সাংবাদিক আবাসিক এলাকার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে কালশী কবরস্থানে দাফন করা হয়। জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে ক্লাবের স্থায়ী সদস্য আহসান হামিদের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।