ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাইজদী বাজার উপশাখা গত সোমবার নোয়াখালীর মাইজদী বাজারে উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০০
গতকাল ঢাকার কোতোয়ালি থানার বাদামতলীতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মো. সেলিম। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক, বিসি অ্যান্ড জিবিডির প্রধান মো. আব্দুল মোতালেব, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বাবুবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন
০০০
ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০২০-এর সমাপনী অনুষ্ঠান বিবিটিএতে অনুষ্ঠিত হয়। আর্থিক অন্তর্ভুক্তি কর্মকাণ্ডের আওতায় এসএমই খাতে অর্থায়নের জন্য মেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক সরকারি ব্যাংকসমূহের মধ্যে প্রথম স্থান অর্জন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে প্রথম পুরস্কারটি গ্রহণ করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া
০০০
ওয়ান ব্যাংক লিমিটেড গত সোমবার প্রথম ‘ওয়ান ব্যাংক ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এর আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম ব্যাংকের প্রধান কার্যালয়সংলগ্ন ব্যাডমিন্টন কোর্ট, কাওরান বাজার ঢাকায় টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টে ওয়ান ব্যাংক, এইচআরসি ফ্যামেলি অব কোম্পানিজ এবং যায়যায়দিন পাবলিকেশন্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিতে পারবেন
