জাপানে বেশি দামে মাস্ক বিক্রি করলে জেল, জরিমানা

আপডেট : ১১ মার্চ ২০২০, ০০:৪৪

জাপানে বেশি লাভের আশায় মুখে ব্যবহারের মাস্ক কেউ কিনে তা পরে বিক্রি করলে অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য দায়ী ব্যক্তিকে এক বছর কারাদণ্ড অথবা ১০ লাখ ইয়েন (৯ হাজার ৫৬০ ডলার) জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। আগামী ১৫ মার্চ থেকে এই বিধান কার্যকর হবে। দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ কারণে বাড়ছে মুখে ব্যবহারের মাস্কের চাহিদাও।