মাদারীপুরের রাজৈরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অজ্ঞাত নারী (৫০) পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বড় ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী আলসানি পরিবহনের একটি যাত্রীবাহী বাস অজ্ঞাত মহিলা (৫০) পথচারীকে ধাক্কা দেয়। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএম
