সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর নতুন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সিরিয়া পুনর্গঠনে অর্থ দেবে সৌদি আরব। এজন্য তিনি সৌদি আরবকে ধন্যবাদ জানান।
গত সোমাবার ট্রাম্প তার টুইটারে এই মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়ার পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে আমেরিকার পরিবর্তে এখন সৌদি আরব দিতে রাজি হয়েছে।
তিনি ওই পোস্টে আরো লিখেন, দেখুন, এটা কী অনেক বেশি চমৎকার বিষয় নয় যখন পাঁচ হাজার কিলোমিটার দূরের দেশ আমেরিকার পরিবর্তে ধনী একটি রাষ্ট্র তাদের প্রতিবেশী দেশকে পুনর্গঠনের জন্য সাহায্য করবে।
এসময় তিনি তার পোস্টে সৌদি আরবকে ধন্যবাদও জানান।
আরো পড়ুন: পার্কে নামাজ পড়াকে নিষিদ্ধ করলো যোগী আদিত্যনাথ
গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আইএস ‘চরমভাবে পরাজিত হয়েছে। এরপর তিনি আকস্মিকভাবে মার্কিন সৈন্য দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন।
এরপর চলতি সপ্তাহের রবিবার মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র জানান, সিরিয়া থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারের নির্দেশপত্র স্বাক্ষর করা হয়েছে।
ইত্তেফাক/এসআর
