টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সহদেবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রতনগঞ্জ বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আরো পড়ুন: জামায়াতের ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী শুকুর মাহমুদকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ইত্তেফাক/কেআই
