বাংলা বানানের নিয়ম-কানুন

আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:৫৮

মো.কামরুল হাসান, সহকারী শিক্ষক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

জাহানাবাদ সেনানিবাস, খুলনা

শুদ্ধিকরণ (পর্ব ৭)

গতকালের পর

 

উল্লিখিত নিয়মের বাহিরে আরও নিয়ম আছে।

সন্ধিঘটিত কিছু অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ :

অশুদ্ধ :আমি পরিস্কার করে বলেছি যে, সে পুরষ্কার বা তিরষ্কার কিছুই চায় না।

শুদ্ধ : আমি পরিষ্কার করে বলেছি যে, সে পুরস্কার বা তিরস্কার কিছুই চায় না।

অশুদ্ধ : সদ্যজাত শিশুটির কী অবস্থা ?

শুদ্ধ : সদ্যোজাত শিশুটির কী অবস্থা ?

অশুদ্ধ :বয়স্কদের মধ্যে নিরোগ লোক পাওয়া মুশকিল।

শুদ্ধ : বয়স্কদের মধ্যে নীরোগ লোক পাওয়া মুশকিল।

অশুদ্ধ :প্রদত্ত বর্ণ সম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও।

শুদ্ধ : প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও।

অশুদ্ধ :মনযোগ দিয়ে পড়লে সফল কাম হবে।

শুদ্ধ : মনোযোগ দিয়ে পড়লে সফল কাম হবে।

অশুদ্ধ :তিনি হূদপিন্ডের জটিলতায় ভুগছেন।

শুদ্ধ : তিনি হূিপণ্ডের জটিলতায় ভুগছেন।

(চলবে...)

বন্ধুরা, আরও জানতে চোখ রাখো ফেসবুকের

‘ বাংলা বানানের নিয়মকানুন’ গ্রুপে এবং ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার অনুশীলন পাতায়।