জাল টাকাসহ জামায়াত প্রার্থীর জামাতা অধ্যাপক মিয়ারাজ আটক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৩:১৯

সাতক্ষীরা-২ সদর আসনের ধানের শীষ প্রার্থীর জামাতা ও সরকারি কলেজের সহকারি অধ্যাপক মিয়ারাজ হোসেনকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে ৮৫ পিচ এক হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়।

আটক মিয়ারাজ হোসেন সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক ও সদরের মৃগীডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা-২ (সদর) আসনের ধানের র্শীষ প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাতা।

আরো পড়ুন: নান্দাইলে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পলাশপোল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ মিয়ারাজ হোসেন নামের একজনকে আটক করেছে।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/কেআই