জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুই শ্রমিক। বুধবার বেলা ১১টায় সদরের মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের মাটি ট্রাক্টরে ভরে ইটভাটায় নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছে—ইছুয়া গ্রামের আব্দুল কুদ্দুস (৩৫) ও নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার আতোয়ার হোসেন (৩৪)।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুস সালাম জানান, কি কারণে হতাহতের এ ঘটনা ঘটেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
