সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৮৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা থেকে ১৫ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ১০ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ১১ জন, দেবহাটা থানা থেকে ৭ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
আরো পড়তে পারেন: জাল টাকাসহ জামায়াত প্রার্থীর জামাতা অধ্যাপক মিয়ারাজ আটক
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককতৃদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
