করোনায় আক্রান্ত হতে পারে ৭০ শতাংশ জার্মান নাগরিক

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:২৪

করোনা ভাইরাসে মাহামারিতে কাঁপছে বিশ্ব। এর মধ্যে আক্রান্ত হয়েছে বিশ্বের ১১৬টি দেশ। এবার ৭০ শতাংশ জার্মানির নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেল মের্কেল। 

আল জাজিরার খবরে বলা হয়,  জার্মানির ৭০ শতাংশ অর্থাৎ প্রায় পাঁচ কোটি ৮০ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেল মের্কেল। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন। এসময় সঙ্গে ছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহন।  মের্কেল বলেছেন, এখনও করোনা ভাইরাসের কোনো ওষুধ আবিষ্কৃত না হওয়া মনোযোগ দিতে হবে ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনার দিকে।

দেশে করোনা ভাইরাসে প্রাদুর্ভাব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মের্কেল জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ যথেষ্ট পদক্ষেপ নয়। করোনা ভাইরাসের কারণে অস্ট্রিয়া ইতালির নাগরিকদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে।  তবে জার্মানিও সেই পথে হাঁটবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কেল দ্বিমত পোষণ করে তিনি জানান, এটা আমাদের সংহতির, আমাদের বিবেক ও একের প্রতি অন্যের মানবিকতার পরীক্ষা। আমি আশা করি আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

আরও পড়ুন: ছুটি কাটাতে করোনার দোহাই, যুবক গ্রেফতার

গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার করোনা ভাইরাসে তৃতীয় ব্যক্তির মৃত্যু নিশ্চিত করেছে জার্মানি। দেশটিতে এ পর্যন্ত এক হাজার ২৯৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইত্তেফাক/আরআই