শোক সংবাদ

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:৪৩

ডঃ রোজী মজিদ আহসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডঃ রোজী মজিদ আহসান (৭৮) ১১ মার্চ বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়ে ও দুই জন নাতি-নাতনিসহ স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।