টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় স্যালো ইঞ্জিনচালিত নসিমন গাড়ির ধাক্কায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক নারী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাটুরিয়া ইউনিয়নের দক্ষিণ ঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শেফালী বেগম (৪১) ও নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের উজালা বেগম (৫০)।
নাগরপুর থানার ওসি মো. আলম চাদ জানান, মালবোঝাই নসিমনটি পথচারী ওই তিন নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নসিমনটি জব্দ করা হলেও চালক পলাতক।
ইত্তেফাক/এএম
