ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী গ্রেপ্তার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৩

বুধবার ভোরে ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা জানান, ঝিনাইদহ জেলা মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে। 

আরও পড়ুনঃ নির্বাচন করতে পারছেন না বিএনপির আরও ৩ প্রার্থী

এর প্রেক্ষিতে ঢাকা থেকে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে। 

ইত্তেফাক/কেকে