চলনবিল এলাকায় দিনরাত নির্বাচনী প্রচারণায় পলক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৭

নাটোর-৩ সিংড়া আসনে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে চলনবিলের সর্বত্র এখন নৌকার জোয়ার বইছে। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক চলনবিল এলাকায় দিন-রাত নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভিন্ন বাজারে পথসভা করছেন। 

বুধবার দিনব্যাপী তিনি নির্বাচনী এলাকার পমগ্রাম, কুশাবাড়ি,নীলচড়া, বুদার বাজার, শালিখা, রানীনগর স্লুইচগেট বাজার, চকপুর জোড়মল্লিকা, ভাগনাগরকান্দি গ্রাম ও হাট-বাজারে পথসভা ও উঠান বৈঠক করেন।

পথসভাগুলোতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষের অংশগ্রহণে জনসভায় পরিণত হচ্ছে। নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। পথসভাগুলোর আশপাশের সর্বত্র শোনা যাচ্ছে চলনবিলের উন্নয়নের মার্কা নৌকার গুঞ্জন। এ আসনে বিপুল ভোটে আবারও জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীকে বিজয়ী হবেন এমনটাই প্রত্যাশা ভোটারদের।

নির্বাচনী এ সব পথসভা ও উঠান বৈঠকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী কয়েক বছরের মধ্যে চলনবিল মিনি সিঙ্গাপুরে রূপান্তরিত হবে। শেরকোলের একই স্থানে ২৫২ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মিত হচ্ছে। প্রতিষ্ঠানগুলো বাস্তবায়িত হলে এ এলাকার ২০ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

 

শেরেকোলের সিধাখালী গ্রামে উঠান বৈঠকে বক্তব্য দেন পলক। ছবি: ইত্তেফাক

এ সময় শেরকোল ইউপির চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আহত গয়েশ্বরকে দেখে এলেন নসরুল হামিদ

ইত্তেফাক/এমআই