কুইজ প্রতিযোগিতা ৪

আপডেট : ১২ মার্চ ২০২০, ১৯:২৭

প্রিয় বন্ধুরা, কচি-কাঁচার আসর এখন নিয়মিত মাসিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে। তোমরা যারা তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী, তারা সবাই অংশ নিতে পারো এ প্রতিযোগিতায়। নিচের বহুনির্বাচনী প্রশ্নগুলোর সঠিক উত্তরের পাশে টিক (    ) দিয়ে কূপনটি কেটে পাঠাও আমাদের ঠিকানায়। সঙ্গে পাঠাতে হবে নিজের নাম, ঠিকানা, শ্রেণি, বিদ্যালয়ের নাম, মোবাইল নম্বর ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি। প্রশ্ন কূপনটি ফটোকপি করেও পাঠাতে পারো। খামের ওপর লিখতে হবে—‘কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা—৪’। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজনের নাম ও ছবি প্রকাশ করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে মজার মজার বই। পুরস্কার ডাকযোগে পৌঁছে যাবে বিজয়ীদের ঠিকানায়।

তাহলে আর দেরি না করে আগামী ১৮ মার্চের মধ্যে পাঠিয়ে দাও।

 

ঠিকানা : বিভাগীয় সম্পাদক, কচি-কাঁচার আসর, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ 

   সঠিক উত্তরের পাশে টিক (  ) চিহ্ন দাও

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?

ক. ৪ নং সেক্টরে

খ. ৭ নং সেক্টরে

গ. ১০ নং সেক্টরে

ঘ. ৬ নং সেক্টরে

 

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কী?

ক.  ভাওয়াল উদ্যান

খ. সোহরাওয়র্দী উদ্যান

গ. চন্দ্রিমা উদ্যান

ঘ. রমনা উদ্যান

প্রশ্ন : তিন নেতার মাজার কোথায় অবস্থিত?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

খ. বুয়েটে

গ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে

ঘ. ঢাকা মেডিক্যাল কলেজে

 

প্রশ্ন :বাংলাদেশের শিল্পাচার্য কে?

ক. সেলিম আল দীন

খ. ফররুখ আহমদ

গ. হুমায়ূন আহমেদ

ঘ. জয়নুল আবেদিন