শতবর্ষের শেখ মুজিবুর
শ্রদ্ধা তোমার জন্য,
তুমিই জাতির শ্রেষ্ঠ মানুষ
ধন্য তুমি ধন্য!
দেশভাগ আর দাঙ্গার মতো
কত্তো আরও ঘটনা,
শতবর্ষের এক জীবনে
দেখলে তুমি কত না!
সবার সেরা ইতিহাস তো
একাত্তরের যুদ্ধটার,
মহানায়ক তুমিই তখন
থাকুক কারার রুদ্ধদ্বার!
ঘাতক ভাবে পঁচাত্তরেই
ইতিহাসটা থামলো তো!
আমরা দেখি আমজনতা
নদীতে বান নামলো তো!
নদীর স্রোতে চলবে যেন
শেখ মুজিবের নৌকা,
এই বাংলায় মীরজাফরে
আর পাবে না মওকা!
