বরিশালে বিদেশ ফেরত ১৫ জন হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ১২ মার্চ ২০২০, ২১:৩৪

বরিশাল বিভাগে করোনা সন্দেহে ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

ডা. বাসুদেব জানান, এর মধ্যে সাতজন বরিশাল জেলায়, চারজন ঝালকাঠী এবং বাকি চারজন পটুয়াখালী জেলায় কোয়ারেন্টাইন আছেন। এদের মধ্যে পটুয়াখালীর চারজন চীনা নাগরিক। তারা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এলে সেখানেই কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া বরিশালে সাতজনের মধ্যে চারজন গৌরনদী, দুইজন হিজলা ও একজন বাকেরগঞ্জের। 

আরও পড়ুন: ভিসা স্থগিত, এক মাস ভারত যাওয়া বন্ধ

তিনি আরও জানান, গৌরনদীর চারজন ইতালি ফেরত, হিজলার একজন সৌদি আরব অপরজন সিঙ্গাপুর এবং বারেকগঞ্জের একজন মালয়েশিয়া ফেরত। ঝালকাঠীর চারজনের মধ্যে নেদারল্যান্ডের একজন, সিঙ্গাপুরের একজন এবং সৌদি আরবের দুইজন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ নিয়মিত তাদের খোঁজখবর রাখছেন।

ইত্তেফাক/এসি