নবাবগঞ্জ উপজেলায় র্যাব-১১ অভিযান চালিয়ে ৫০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুল আহাদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার রাতে উপজেলার কালাইমারী মদনখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহাদ ঐ গ্রামের মৃত শেখ আমির আলীর ছেলে।
পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, আহাদ দীর্ঘদিন যাবত্ চাঁদপুর থেকে নদীপথে মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জেলার নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
