নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি কোর্স সংক্রান্ত গেজেট প্রকাশের দাবি

আপডেট : ১২ মার্চ ২০২০, ২১:৫৭

নার্স-মেডিক্যাল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের নেতারা বুধবার শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সঙ্গে সাক্ষাত্ করে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কারিগরি শিক্ষাবোর্ড আইন-২০১৮ এর নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি কোর্স পরিচালনা সংক্রান্ত বিধানাবলী বিলুপ্তপূর্বক গেজেট প্রকাশের দাবি জানান। মন্ত্রী তাদের এ দাবি পূরণে আশ্বস্ত করেছেন। শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, আলমাছ আলী খান, সেলিম মোল্লা, কামাল হোসেন পাটোওয়ারী প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি