১৯ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক-বাজেট আলোচনা

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:১৮

আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পরবর্তী ২০২০-২১ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা। অতীতের ন্যায় এবারও ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা প্রতিনিধি ছাড়াও অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে মাসব্যাপী এ পরামর্শমূলক আলোচনা অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে এ আলোচনা অনুষ্ঠিত হবে। আগামী জুনের শুরুতে সংসদে পরবর্তী অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সূত্র জানিয়েছে, ১৯ মার্চ শিল্প খাতের সিরামিক উত্পাদনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। একই দিন আলোচনা হবে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সমিতি বারভিডার সঙ্গেও। এছাড়া ২৩ মার্চ ফরেন ইনভেস্টরস চেম্বার, ২৪ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান, ২৫ মার্চ বিসিআইসহ কয়েকটি চেম্বার, আর্থিক খাতের ব্যাংক, বিমা, লিজিং ও মার্চেন্ট ব্যাংক, ২৮ মার্চ চট্টগ্রামে সেখানকার বিভাগীয় প্রধান চেম্বার, ২৯ মার্চ বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার, উইমেন চেম্বার, বাংলাদেশ-চায়না চেম্বার, ৩০ মার্চ মেট্রোপলিটন চেম্বার, ৩১ মার্চ অর্থনীতিবিদ ও পেশাজীবী, পোশাক ও অন্যান্য রপ্তানি খাত, ১ এপ্রিল হোটেল-রেস্টুরেন্টসহ সেবা খাত, ২ এপ্রিল বিভাগীয় প্রধান চেম্বার, ৫ এপ্রিল বেপজা, বেজা ও বিডা; নির্মাণ, অন্যান্য শিল্প ও ব্যবসা, ৬ এপ্রিল সহায়ক পেশাজীবী, ৭ এপ্রিল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স; পরিবহন, ৮ এপ্রিল সিলেটে সেখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দ, ১২ এপ্রিল ইলেকট্রিক্যাল মোটর পাম্প আমদানিকারকসহ কয়েকটি সমিতি, ১২ এপ্রিল পেপার মিল্স অ্যাসোসিয়েশনসহ কয়েকটি, ১৩ এপ্রিল টিভি ও সংবাদপত্র মালিকদের দুটি সংগঠন অ্যাটকো ও নোয়াব, ১৫ এপ্রিল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ১৬ এপ্রিল রাজশাহীতে সেখানকার ব্যবসায়ী চেম্বার, ১৯ এপ্রিল বৃহত্ করদাতা প্রতিষ্ঠান, কৃষি ও রাসায়নিক খাতের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে বড়ো আকারের একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।