নারী বিশ্বকাপ ফাইনালের দর্শক করোনাক্রান্ত

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:২৫

গত ৮ মার্চ মেলবোর্নে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত হয়েছিলেন ৮৬১৭৪ দর্শক। তাদের একজন সমপ্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেদিন স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ফাইনালটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উত্তরপাশের স্ট্যান্ডে দ্বিতীয় তলায় এন ৪২ বিভাগে বসে দেখেছিলেন তিনি। গতকাল বৃহসপতিবার স্টেডিয়ামটি তাদের ওয়েবপাতায় দেয়া এক বিবৃতিতে ব্যাপারটি জানায়। তবে এই দর্শক করোনাক্রান্ত হওয়ায় বাকিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস। সেদিনের দর্শকদেরকে প্রতিদিনের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তবে ফ্লু-এর মতো লক্ষণ বা করোনার যে কোনো উপসর্গ দেখা দিলে চিকিত্সকের পরামর্শ নিতে বলা হয়েছে তাদের।