প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৯:১২

গণিত

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

ভাগ

এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বারবার অনুশীলন করতে হবে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১.ভাজ্য কাকে বলে?

উত্তর: যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে।

২.ভাজক কাকে বলে?

 উত্তর: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজক বলে।

৩.যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?

উত্তর: ভাজক।

৪.নিঃশেষ বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর: ভাজ্য = (ভাজক ´ ভাগফল) + ভাগশেষ।

৫.নিঃশেষে বিভাজ্য না হলে, ভাগফল নির্ণয়ের সূত্র কী?

উত্তর: ভাগফল =(ভাজ্য — ভাগশেষ)¸ ভাজক

৬. নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর: ভাজক= (ভাজ্য — ভাগশেষ)

¸ ভাগফল

৭. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর: ভাগফল = ভাজ্য¸ ভাজক

৮.নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর: ভাজক = ভাজ্য¸ভাগফল

৯.নিঃশেষ বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর: ভাজ্য = ভাজক ´ ভাগফল

১০.ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে কী বলে?

উত্তর: ভাগফল।

১১.ভাগফল কখন ০ (শূন্য) হয়?      

উত্তর: ভাজ্য ০ হলে।

১২. ভাজ্য ১৮৯০, ভাগশেষ ০, ভাজক ৪৫, ভাগফল কত?

উত্তর: ৪২।

১৩.দুইটি সংখ্যার গুণফল ১৫০০; এদের একটি ১০০ হলে, অপরটি কত?

উত্তর: ১৫

১৪. কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত?

উত্তর: ১৫০।

১৫.১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?

উত্তর: ৫০ টাকা।

১৬.৬টি পেন্সিলের দাম ২৪ টাকা হলে, ১টি পেন্সিলের দাম কত?

উত্তর: ৪ টাকা।