তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১

মো. লুত্ফুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লায় অধুনা থিয়েটারের উদ্যোগে তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অভিনয়বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক এনএম রবিউল আওয়াল চৌধুরী রবি ও বিশ্বভারতীর অধ্যাপক ও অভিনয় কর্মশালার প্রশিক্ষক দানী কর্মকার। অধ্যক্ষ এহতেশাম হায়দার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধুনা থিয়েটারের কর্মকর্তাসহ নগরীর বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আয়োজিত এই অভিনয়বিষয়ক কর্মশালায় নগরীর বিভিন্ন নাট্য সংগঠনের কলাকুশলীরা অংশগ্রহণ করেন।