হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
উপজেলার হিলি বাজারে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার দুই জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার তাদের হিলি বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো:জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাবুল কুমার ও পল্লব কুমার।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত সোমবার সন্ধ্যার দিকে শিশুকে তারা বাজারের টয়লেটে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির মা বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় মামলা করে। এর মধ্যে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
