চিতলমারীতে বিদ্যুত্স্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:২৩

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে বিদ্যুত্স্পৃষ্টে পার্থজিত মন্ডল (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের প্রাণকৃষ্ণ মণ্ডলের ছেলে ও বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। এলাকাবাসী জানায়, রাতে নিজ বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে সে ঘরের কেচি গেটে বিদ্যুত্স্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।