গত ১০ ডিসেম্বর বাচিক শিল্পচর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি প্রযোজনা ‘জননী জন্মভূমি’-এর সপ্তম মঞ্চায়ন হয়েছে ।
এদিন সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের পক্ষকালব্যাপী নাট্য উত্সবের দশম দিনে মুক্তমঞ্চের আয়োজনে এ প্রযোজনাটি মঞ্চায়িত হয়।
প্রায় ৪০ মিনিটের এ আবৃত্তি প্রযোজনাটি দেশভাগ থেকে উপমহাদেশের নানা রাজনৈতিক বাঁক, পট পরিবর্তন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। কবি শামসুর রাহমান, কায়েস আহমেদ, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল, সৃজন সেন, শুভ দাশগুপ্ত, সৈয়দ শামসুল হক ও প্রতুল মুখোপাধ্যায়ের কবিতা নিয়ে নির্মিত এ প্রযোজনাটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন মো. মুজাহিদুল ইসলাম। এতে অংশগ্রহণ করেন আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তা, সেজুঁতি দে, আরমান হাফিজ, মো. মুজাহিদুল ইসলাম, আল তুষি, গার্গী দেব, সুমি বিশ্বাস, সুষ্মিতা দত্ত, হিরন্ময় বড়ুয়া ও সাইদুর রহমান। আবহ প্রক্ষেপণে ছিলেন বিজয় কর।
