ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বাংলামোটরে রাতে দুই ট্রাকের সংঘর্ষের পর একটি ফুটপাতে উঠে যায়। এ সময় ট্রাকচাপায় ফুটপাতে ঘুমন্ত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বাংলামোটর মোড়ে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, দ্রুতগামী দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে একটি ট্রাকের কিছু অংশ ফুটপাতে উঠে পড়ে। এ সময় সেখানে ঘুমিয়ে থাকা এক যুবক গুরুতর আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে। পুলিশ নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে।
