চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা এ এইচ এম গিয়াস উদ্দিন (৬৫) আর নেই। তিনি বৃহস্পতিবার ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। দলীয় সূত্রে জানা যায়, ঐ দিন চাঁদপুরস্থ বাসভবনে তাকে অচেতন অবস্থায় দেখে মতলব উপজেলা পরিষদের ব্যক্তিগত সহকারী চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিত্সক তার অবস্থা আশঙ্কাজনক দেখে স্কয়ার হাসপাতালে প্রেরণ করেন। চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ কে এম মাহাবুবুর রহমান বলেন, শারীরিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে তিনি হূদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি স্ত্রী, ২ ছেলে রেখে গেছেন।
