ত্রিশালে গাড়ি চাপায় ২ ভাই নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১০:২০

ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কানহর বাজার এলাকায় গাড়ি চাপায় দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সম্মুখ বৈলর পশ্চিম পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও তার ভাই ব্যাংক কর্মকর্তা আব্দুল মজিদ।

স্থানীয়রা জানান, এশার নামাজ শেষে দুই ভাই একত্রে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়। ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরকেজি