ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ১৪ জন

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৫:২৬

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা এলাকায় একই পরিবারের ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গোবিন্দ দাস ও নন্দ দাসের বাড়িতে আমেরিকা প্রবাসী এক নারী আত্মীয় বেড়াতে আসেন। তিনি কয়েক দিন ছিলেন। তারপর তিনি খুলনা চলে যান। 

খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই বাড়িতে যান। পরিবারের ১২ জন সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। 

এর আগে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় ইতালি ফেরত এক দম্পতিকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা খাতুন জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচ