ঠাট্টা এক ভালোবাসা

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৮:৩৯

/ তানভীর আহাম্মেদ

 

ঠাট্টা করে যা পেলাম

ঠাট্টায় লেখা পাঠাই আজ তিন বছর। আমার ১০০’র বেশি আইডিয়া, গল্প প্রকাশ করেছে এই ঠাট্টা। ঠাট্টা না থাকলে হয়তো আমার ছোটখাটো একজন রম্য লেখক হিসেবে পরিচিতিটাই অপ্রকাশিত থাকতো। মন থেকে বলছি, ঠাট্টাকে কেমন জানি খুবই আপন মনে হয়।

ঠাট্টা চলতে থাকুক আরো অনেক বছর। আমার জীবনে এই ঠাট্টার ভূমিকা কোনো যুক্তিতেই অস্বীকার করতে পারব না। ঠাট্টা না থাকলে বুঝতামই না— নিজের যে কিছুটা হলেও প্রতিভা আছে!

শুভ জন্মদিন ঠাট্টা, কৃতজ্ঞতা ও ভালোবাসা।