ঠাট্টার জন্য শুভ কামনা

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৮:৪০

/ রাকিবুল ইসলাম রাকিব

 

ইত্তেফাকের ফান ম্যাগাজিন ঠাট্টা যুগ পূর্ণ করেছে এটা ভেবেই কেমন জানি শিউরে ওঠছি। মনে হচ্ছে এই তো সেদিন ঠাট্টার যাত্রা শুরু হলো। চোখের পলকে কখন যে এক যুগ হয়ে গেলো বুঝতেই পারলাম না। আমি মূলত ঠাট্টা যাত্রার শুরুর দিকের খুব ভক্ত পাঠক ছিলাম। মাঝে মধ্যে টুকিটাকি লেখাও পাঠাতাম। সপ্তাহের প্রতি রবিবার ঠাট্টার জন্য অপেক্ষো করতাম। কখন হাতে আসবে ঠাট্টা। কিন্তু সেই সময় আর নেই। এখন ব্যস্ততার কারণে আগের মতো আর ঠাট্টায় লেখা পাঠানো হয় না। তবে প্রতি সংখ্যায় চোখ বুলাতে ভুল হয় না। সব লেখা পড়তে না পারলেও উল্টে-পাল্টে সব পাতাই দেখা হয়। ঠাট্টার এক যুগ পূর্তিতে আমার পক্ষ থেকে শুভ কামনা। ঠাট্টা বেঁচে থাকবে যুগ যুগ—এমনটিই প্রত্যাশা।

নালিতাবাড়ী, শেরপুর।