/ শাহ্ পরান
প্রিয় ঠাট্টার কাছে একটাই চাওয়া আমরা যেন এমনি করে যুগ-যুগান্তর ঠাট্টা করে যেতে পারি, ঠাট্টার সাথে বাঁচতে পারি। কাজ, চাপ, ব্যস্ততা আর যান্ত্রিক জীবনে সপ্তাহের অন্তত একটা দিন যেন হয় শুধুই ঠাট্টাময়। ঠাট্টার পাঠকরা যেন একটা ঠাট্টা পরিবার। হয়ত পাঠক তৈরি করা সহজ, কিন্তু পাঠকদের নিয়ে একটা শক্তিশালী ভিত্তি বা পরিবার গঠন করা খুবই কঠিন। কিন্তু ঠাট্টা সেই কঠিন কাজটা করতে পেরেছে। তাই ঠাট্টা একযুগ ধরে বেঁচে আছে পাঠকদের ভালোবাসায়। আরও যুগ যুগ চলতে থাকুক ঠাট্টার জয়যাত্রা। পারলে একযুগ পুর্তিতে ঠাট্টা তার পাঠকদের নিয়ে একটা পাঠক সমাবেশ বা পাঠক মিলনি করতে পারে...
বানিয়াবাড়ি, মধুপুর, টাঙ্গাইল।
