ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২০:০৮

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী

১। নিচের কোনটি এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা ?

(ক) প্রক্রিয়া (খ) নীতি

(গ) কৌশল                                 (ঘ) কর্মসূচি

উত্তর: গ

২। “The Principles of Scientific Management ”  গ্রন্থটির লেখক কে?

(ক) এফ ডব্লিউ টেইলর

(খ) হেনরি ফেয়ল

(গ) এলটন মেয়ো

(ঘ) রর্বাট ওয়েন

উত্তর: ক

৩। কোনটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপনার মানবীয় উপকরণ ?

ক) বাজার                 (খ) জনশক্তি                                 (গ) কাঁচামাল             (ঘ) দক্ষতা

উত্তর: খ

৪। সংগঠিতকরণের নীতিমালা হলো-

i) নির্দেশনার নীতি

ii) বিশেষায়নের নীতি

iii) কাম্য পরিসর নির্ণয়ের নীতি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উত্তর: গ

৫। প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে উত্সাহিত করাকে কী বলে?

(ক) কর্মী উন্নয়ন (খ) কর্মী নিয়োগ

(গ) কর্মী নির্বাচন(ঘ) কর্মী সংগ্রহ                       উত্তর: ঘ

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

রনি সাহেব সকল সিদ্ধান্ত নিজে নিলে ও প্রয়োজনে অন্যদের সাথে পরামর্শ করেন। কার ও ভুলে রাগ করলে ও ভুল শুধরে দিতে ও তাদের এগিয়ে নিতে সচেষ্ট থাকেন।

৬। রনি সাহেবের নেতৃত্ব কোন ধরনের?

(ক) স্বৈরাচারী              (খ) গণতান্ত্রিক

(গ) লাগামহীন             (ঘ) কর্মীকেন্দ্রিক

উত্তর: খ

৭। রনি সাহেবের নেতৃত্বে সন্তুষ্ট হওয়ার কারণ

i) তার নেতৃত্বদানের  যোগ্যতা রয়েছে

ii) অধস্তনদের উন্নয়নে তিনি সচেষ্ট

iii) তিনি কর্মীদের ভুল ধরেন না

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii 

উত্তর: ক

৮। নিচের কোনটি প্রেষণা দানের আর্থিক উপায় বহির্ভূত ?

(ক) অগ্রিম (খ) বোনাস

(গ) চিকিত্সা ভাতা        (ঘ) বনভোজন উত্তর: ঘ

৯। মানুষের জন্য যোগাযোগ গুরুত্বপূর্ণ কেন?

(ক) বিদেশ ভ্রমনের জন্য

(খ) তথ্য ও ভাব বিনিময়ের জন্য                      উত্তর: খ

(গ) শিক্ষা বিনিময়ের জন্য

(ঘ) ব্যবসায় করার জন্য

১০। ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানের কর্মীদের মতানৈক্য দূর করতে সাহায্য করে?

(ক) পরিকল্পনা            (খ) সংগঠন

গ) সমন্বয়সাধন                 (ঘ) নিয়ন্ত্রণ

উত্তর: গ