ডাব্লিউবিএএফের স্বীকৃতি পেল সমাধান ডটকম

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:১৬

বাংলাদেশি স্টার্টআপ হিসেবে ওয়ার্ল্ড বিজনেস এঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম (ডাব্লিউবিএএফ)-এর স্বীকৃতি লাভ করেছে সমাধান ডটকম (Shomadhan.com)। এর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এঞ্জেল ইনভেস্টমেন্ট ফর স্টার্টআপ প্রোগ্রামে ডাব্লিউবিএএফের চেয়ারম্যান বাইবার্স আলতুনতাস বাংলাদেশের শতাধিক স্টার্টআপদের নিয়ে একটি সেমিনার করেন। উক্ত সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে সমাধান ডটকম ডাব্লিউবিএএফ-এ আবেদন করার সুযোগ পায় এবং গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড বিজনেস এঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম (ডাব্লিউবিএএফ) কর্তৃক তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ১৫০০টির অধিক স্টার্টআপ থেকে গভীর পর্যালোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে ৪৩টি দেশের ৯৫টি স্টার্টআপকে ডাব্লিউবিএএফ ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ এর জন্য সিলেকশন করে। এর মধ্যে বাংলাদেশি স্টার্টআপ হিসেবে একমাত্র সমাধান ডটকম উক্ত কংগ্রেসের স্থান লাভ করে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।