মুহম্মদ আনিসুল হক
১৫ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৯ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৭। শুভ বার: শুক্র ও সোম। শুভ রত্ন: হীরা ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। সাময়িক কোনো ধরনের অসুস্থতায় ভুগতে পারেন। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। সৃজনশীল কাজে সুফল পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। প্রয়োজনে আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কারো সঙ্গে নতুন কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে। ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অতিথিদের আগমনে বাড়ি উত্সবমুখর থাকতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। মূল্যবোধ বজায় রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো থাকবে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। অবিবাহিত কারো বিয়ে হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আইনি ঝামেলা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
