জাতীয় স্কুল হকির ফাইনাল আজ

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির ফাইনালে আজ মুখোমুখি হবে পুরান ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং রংপুরের কেরামতিয়া স্কুল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।

গতকাল অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রংপুরের কেরামতিয়া হাই স্কুল ২-০ দিনাজপুরের সরকারি জুবলী স্কুলকে হারায়। গোল করেন আল আমিন ও রেজাউল ইসলাম। দ্বিতীয় সেমিফাইনালে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ১-০ গোলে রাজশাহীর শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুলকে হারিয়ে ফাইনালে উঠে। সিয়াম আহমেদ রনি গোল করেন।