ড. আলীম-আল-রাজীর মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৪০

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, আইনজ্ঞ এবং শিক্ষাবিদ ড. আলীম-আল-রাজীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। দিনটি পালনে কর্মসূচির মধ্যে রয়েছে ড. আলীম-আল-রাজী স্মৃতি পরিষদের সকালে বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। এছাড়া ড. আলীম-আল-রাজী স্মৃতি পরিষদ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, ড. রাজী প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান সিটি ল’কলেজ, ঢাকা, নাগরপুর সরকারি কলেজ, টাঙ্গাইল ও ড. আলীম-আল-রাজী হাইস্কুল, লাউহাটি, টাঙ্গাইলসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচির মাধ্যমে তার পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। ড. আলীম-আল-রাজী মরণোত্তর চক্ষুদান করে গেছেন। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী এবং মহাসচিব ডা. মো. জয়নাল ইসলাম দেশে কর্নিয়াজনিত কারণে দৃষ্টিশক্তি হতে বঞ্চিত অসংখ্য হতভাগ্যের কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে তাদের চোখের আলো ফিরিয়ে দিতে দেশের জনগণকে মরহুমের পদাঙ্ক অনুসরণ করার উদাত্ত আহ্বান জানান।