মুলাদীতে বিদ্যুত্স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৪৯

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মোকসেদ নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরকালেখা ইউনিয়নের ষোলঘর গ্রামের শাহজাহান ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোকসেদ ষোলঘর গ্রামের হেলাল সরদারের ছেলে। এ ব্যাপারে মুলাদী থানা অফিসার্স ইনচার্জ মো. ফয়েজ উদ্দিন মৃধা জানান, নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় তাকে দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে।