তজুমদ্দিনে ছয় জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৪৯

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা

তজুমদ্দিনে শুক্রবার রাতে বাজি ধরে মোবাইলে জুয়া খেলার সময় ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। থানার ওসি এস এম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শশীগঞ্জ বাজারের কামারপট্টি রোডের রাকিবের দোকান থেকে বাজি ধরে মোবাইলে জুয়া খেলার সময় ছয় জুয়াড়িকে আটক করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. খালেক জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।