ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার রাতে গাঁজাসহ এক পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন : রাজধানীর লালবাগ থানার পুলিশ কনস্টেবল মো. আসাদুল্লাহ ও সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়ির রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন চন্দ্র বিশ্বাস।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির জানান, আখাউড়া সীমান্তের আজমপুর বিওপির টহল জওয়ানরা আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় আধা কেজি গাঁজাসহ তাদের আটক করে। আটককৃতদের বিজিবি ক্যাম্পে নেওয়া হয়েছে।
