করোনা: স্পেন ও ফ্রান্স অবরুদ্ধ

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৯:২৭

করোনা ভাইরাস প্রতিরোধে অবরুদ্ধ হয়ে গেছে ইউরোপের দুই বড় দেশ স্পেন ও ফ্রান্স। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেনে জনগণকে কোন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। স্পেনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯১ জন মারা গেছেন । ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনেই করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ঘটেছে। 

 ফ্রান্সেও এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯১ জনের মারা গেছেন। দেশটিতে সকল ক্যাফে, রেস্টুরেন্ট, সিনেমা এবং শপিংমল বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা মহামারির বর্তমান কেন্দ্রস্থল ইউরোপ। 

ইত্তেফাক/এআর