সুনামগঞ্জ জেলার পূর্বপশ্চিমে কংস নদীর তীরে গড়ে ওঠা এক ছোট্ট উপজেলা শহর ধর্মপাশা। খাল-বিল-ঝিল-হাওর বিধৌত এই অঞ্চলে বাউল সাধক কবি-সাহিত্যিক অসংখ্য গুণীজন জন্ম নিয়েছেন। কালের ইতিহাস হয়ে যদিও এই হাওর অঞ্চলকে শিল্প-সাহিত্যের মাতৃস্থান বলে আখ্যায়িত করা হয়। এখানে আলো, বাতাস, জল, মাটি ও প্রকৃতিই হচ্ছে শিল্পের উপকরণ—প্রতিটা উপকরণে গান, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ কালজয়ী হয়ে আছে। কিন্তু এই সৃষ্টিকর্মকে তুলে ধরে শিল্প-সাহিত্য চর্চা কেন্দ্র ও ঐতিহ্য সংগ্রহশালা আজো এই ধর্মপাশায় গড়ে ওঠেনি। কিন্তু কালের গর্ভে আজ হাজার বছরের সব ইতিহাস ঐতিহ্য হারাতে বসেছে। এই শিল্প-সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য সাংস্কৃতি মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি । অচিরেই এখানে সংস্কৃতিচর্চা কেন্দ্র ও ঐতিহ্য সংগ্রহশালা স্থাপনের উদ্যোগ নেওয়া হোক।
শাকিল আহমেদ মুন
ধর্মপাশা, সুনামগঞ্জ
