জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে পরবর্তী ২০২০-২১ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা। ব্যবসায়ী ও শিল্পোদ্যাক্তা প্রতিনিধি অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে মাসব্যাপী এ আলোচনাটি মূলত পরামর্শমূলক। এসব পরামর্শের আলোকে অর্থমন্ত্রী আগামী জুনের শুরুতে সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। আমরা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান তামাক ব্যবহার নিয়ন্ত্রণে বাজেটে উচ্চহারে করারোপের পরামর্শ দিচ্ছি। আমাদের মতে, তামাকজাত পণ্যের (বিড়ি, সিগারেট, গুল, জর্দা) খুচরা বিক্রয় মূল্যের সমপরিমাণ কর প্রদানের নীতি অনুমোদন করা হলে তামাকজত পণ্য সেবনের বর্তমান হার হ্রাস পাবে এবং উঠতি বয়সের কিশোর-তরুণ তামাক সেবন থেকে বিরত থাকবে।
হাজী মো. আলী বশির
৮৮/৮৯ আগাসাদেক রোড,
মাহবুব আলী
৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা
