সিলেট অফিস ও সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা সচেতনতামূলক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জেলা সদর হাসপাতালে আলাদা একটি ভবনে করোনা ভাইরাসের রোগীদের জন্য ১০০ শয্যার চারটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রস্তুতি হিসেবে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় পুরুষ ও নারীর জন্য আলাদা করে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। সুনামগঞ্জের তিন সীমান্তের তিনটি পয়েন্টে মেডিক্যাল টিম কাজ করছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জেলার সব উপজেলায় আমরা সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি। লিফলেট বিতরণসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-জেলা সদর হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধে সকল প্রস্তুতি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
