মীর্জাগঞ্জে দুই ভুয়া দন্ত চিকিত্সকের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪৩

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জ থানায় শনিবার রাতে দুই জন ভুয়া দন্ত চিকিত্সকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেন পটুয়াখালী র্যাব-৮-এর ডিএডি মো. মোক্তার হোসেন।

মামলার অভিযোগে জানা যায়, ভুয়া দন্ত চিকিত্সকের পরিচয় দিয়ে মীর্জাগঞ্জ উপজেলা সদরস্থ সুবিদখালী বন্দরে পলকী ডেন্টাল কেয়ারের ডাক্তার সুদিপ্ত মজুমদার এবং হকনুর ডেন্টাল কেয়ারের ডাক্তার আবুল কালাম আজাদ দীর্ঘদিন যাবত্ জনগণকে প্রতারিত করে আসছিলেন। পটুয়াখালী র্যাব-৮-এর সদস্যরা শনিবার দুপুরে সুবিদখালী বন্দরের ঐ দুই চিকিত্সকের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করে পটুয়াখালী ক্যাম্পে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শেষে ঐ দিন রাতে মীর্জাগঞ্জ থানায় সোপর্দপূর্বক পটুয়াখালী র্যাব-৮-এর ডিএডি মো. মোক্তার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মীর্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহআলম জানান, আটককৃত আসামিদের রবিবার মীর্জাগঞ্জ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।